Monday, August 28, 2023

বেসিক ব্যাংকের ১২’শ কোটি টাকা আত্মসাৎ, বিডি সফটেক্সের চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে বেসিক ব্যাংকের ১২'শ কোটি টাকা আত্মসাৎকারী ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের চেয়ারম্যান।

সোমবার (২৮ আগস্ট) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, রবিবার দিবারাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এসব তথ্য নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গ্রেফতার আসামি আনোয়ার হোসেন বাবু বিডি সফটেক্সের চেয়ারম্যান। তিনি ২০১৫ সালের জুন মাসে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংকের ১২'শ কোটি টাকা আত্মসাৎ করেন। পরে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, আনোয়ার হোসেন বাবুকে আদালত ১৭ বছরের কারাদণ্ড দিয়েছিলাম। পরে সে জামিনে এসে গা ঢাকা দেয়। তথ্যপ্রযুক্তির সাহায্যে রবিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: