Saturday, August 26, 2023

বাস্তব জীবনে তুলতুলকে বিয়ে করছেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’

নাটক বা অভিনয় নয়, বাস্তব জীবনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের 'হাবু ভাই' চরিত্রে পরিচিত জনপ্রিয় অভিনেতা চাষী আলম।

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হবে এই অভিনেতার। পাত্রীর নাম তুলতুল। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অধ্যয়নরত তিনি।

গতকাল বৃহস্পতিবার গায়ে হলুদ অনুষ্ঠানের এক ফাঁকে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম বলেন, কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সবারই মেয়ে পছন্দ হয়েছে। এখন আমাদের বাড়িতেই গায়ে হলুদের আয়োজন চলছে। শুক্রবার গুলশানে একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।

হানিমুন প্রসঙ্গে এই অভিনেতা জানান, বিয়ের পর হানিমুনে ইউরোপে যাওয়ারও ইচ্ছে রয়েছে তার। তবে তার আগে হাতে কিছু কাজ আছে, সেগুলো শেষ করেই হানিমুনে যাবেন।

চাষী আলম নানা চরিত্রে অভিনয় করেছেন। তাবে দর্শকপ্রিয়তা পেয়েছেন 'ব্যাচেলর পয়েন্ট' নাটক দিয়ে। এরপর নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সবশেষ গত ঈদে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক 'কিডনি' ও 'ফিমেল-৩' তেও অভিনয় করেছেন তিনি। নাটক দুটি বেশ সাড়াও ফেলেছিল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: