Tuesday, August 29, 2023

ড. ইউনূসের বিচার নিয়ে নোবেলজয়ীদের বিবৃতি, যা বলছেন দুদকের আইনজীবী

নোবেল জয়ী ড. ইউনূসের পক্ষে দেয়া ১০০ নোবেলজয়ীর বিবৃতিকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর অযাচিত হস্তক্ষেপ বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশিদ আলম।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে সুপ্রিমকোর্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি আদালতে এসে নোবেলজয়ীদের বিচার পর্যবেক্ষণের আহ্বান জানান। তিনি বলেন, বিচারাধীন বিষয়ে এ ধরনের বিবৃতি আদালত অবমাননার শামিল।

সোমবার (২৮ আগস্ট) নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি পাঠিয়েছেন ১৬০ জন বিশ্বনেতা। ওই চিঠিতে ১০০ জনেরও বেশি নোবেল বিজয়ীসহ রাজনীতি, কূটনীতিক, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের অগ্রগণ্য ব্যক্তিবর্গ রয়েছে।

সোমবার রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডেলি-হ্যারিস এক বিজ্ঞপ্তিতে ওই খোলা চিঠিটি প্রকাশ করেন।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেন রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের ৪০ জন বিশ্বনেতা।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একদিন পরই ১৬০ বিশ্বনেতা ড. ইউনূস ও আসন্ন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন।

Credit-Bangla Vision


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: