Sunday, August 27, 2023

মাহমুদউল্লাহ লিখলেন, জীবনের সেরা দিন

বড় মঞ্চে বাংলাদেশের সেরা ক্রিকেটারদের একজন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের দল থেকে বাদ পড়েছেন তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই রোববার (২৭ আগস্ট) শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল।

এশিয়া কাপের আগের কয়েকটি সিরিজেও জাতীয় দলে ছিলেন না রিয়াদ। বিশ্রামের আড়ালে একের পর এক সিরিজ থেকে বাদ দেয়া হয়েছে তারকা এই ক্রিকেটারকে। রিয়াদের জীবন অবশ্য থেমে ছিল না। ওই সময়ে নিজেকে প্রস্তুত করার পাশাপাশি ইবাদতেও সময় ব্যয় করেছেন তিনি।

সম্প্রতি হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন রিয়াদ। সেখানে বেশকিছু দিন কাটিয়েছিলেন টাইগার ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা। আর সৃষ্টিকর্তার ইবাদতে কাটানো সেই সময়টাকেই এখন পর্যন্ত জীবনের সেরা সময় বলছেন এই টাইগার ক্রিকেটার। শুক্রবার (২৫ আগস্ট) নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে পোস্ট করে এই কথা লিখেছেন রিয়াদ।

পোস্টে হজ পালন কালের একটি ছবি শেয়ার করেছেন রিয়াদ। ক্যাপশনে তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিনগুলো।' একদিন আগে করা এই পোস্ট ভক্তদের কাছে বেশ সমাদৃত হয়েছে।

এশিয়া কাপের দলে ডাক না পেলেও বিশ্বকাপের ভাবনায় এখনও আছেন রিয়াদ। বিশ্বকাপ এবং এশিয়া কাপের বিকল্প হিসেবে যে ৮ খেলোয়াড়কে অনুশীলনে ডেকেছে বিসিবি তার মধ্যে তিনি একজন। এশিয়া কাপের দলে উপেক্ষিত হলেও নিজেকে প্রমাণ করে আবারও দলে জায়গা করে নিতে মরিয়া টাইগার অলরাউন্ডার।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: