একাধিক বিয়ে, বিচ্ছেদ, আবার নতুন সম্পর্ক! এমন নানা ঘটনায় হরহামেশাই সংবাদের শিরোনাম হন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার ভিন্ন এক ঘটনায় খবরে আসলেন এ অভিনেত্রী।
সম্প্রতি সমুদ্রের পাড়ে বিড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী। সমুদ্রের বিশাল জলরাশির তীরে লাল রংয়ের মিনি সাইজের জামা পড়ে আপন মনে নেচে-গেয়ে বেড়াচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়েই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই ঘটনার ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজেই শেয়ার করেন শ্রাবন্তী। মুহুর্তেই সেটি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায় লাল টুকটুকে মিনি ড্রেস, খোলা চুল আর চোখে সানগ্লাস পরে সমুদ্রের তীরে নাচছেন শ্রাবন্তী। শ্রাবন্তীর নাচ নিমেষে চোখ টেনেছে নেটিজেনদের। কিন্তু নাচতে গিয়েই বিপত্তি ঘটে। সমুদ্রের দমকা বাতাসে বারবার উড়তে থাকে শ্রাবন্তীর পোশাক। এক সময় পোশাক উপরে উঠতেই অভিনেত্রীর সাদা শর্ট প্যান্ট নজরে পড়ে সবার। তবে তা সঙ্গে সঙ্গে হাত দিয়ে সামলেও নেন অভিনেত্রী।
সেই ভিডিও শ্রাবন্তী নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার পরই নেটিজেনদের সমালোচলার মুখে পড়েন এ অভিনেত্রী। কমেন্ট বক্সে আসতে থাকে একের পর এক সমালোচনামূলক কমেন্ট। নায়িকাকে খোঁচা দিয়ে একজন লেখেন, 'ড্রেসটা খুবই বড় হয়ে গেছে।' কারো মন্তব্য, 'আলোচনায় থাকতেই এমন ছোট ড্রেস পড়ে হাজির হয়েছেন শ্রাবন্তী' কেউ কেউ বলছেন 'বুড়ি বয়সে আর কত'।
তবে শুধু যে কটাক্ষ বা সমালোচনা করছেন সবাই এমনটা নয়। অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন এ নায়িকাকে। প্রিয় নায়িকাকে লাল ড্রেসে দেখে ভালোবাসা ও প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
Credit-Somoy News

0 coment rios: