Thursday, August 31, 2023

টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু আজ, প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলংকা

টাইগারদের আজ শুরু এশিয়া কাপ মিশন। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। পাল্লেকেলেতে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের শুরুটা ভালো করার আশায় জয়ের লক্ষ্য টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসানের। লিটন দাসের জায়গায় ডাক পাওয়া এনামুল হক বিজয় যোগ দিয়েছেন দলের সাথে।

এশিয়া কাপ দিয়েই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিলো বাংলাদেশের। এশিয়া কাপের ১৪টি আসরে তিনবার ফাইনাল খেলেও, শিরোপা অধরা টাইগারদের। এবারো তাদের মিশন বেশ চ্যালেঞ্জিং। সুপার ফোরে উঠতে গ্রুপ পর্বে দরকার অন্তত একটি জয়। সাকিব আল হাসানের নেতৃত্বে তারুণ্য নির্ভর দল বাংলাদেশ। অধিনায়ক সাকিব ও মুশফিকুর রহিমই দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। অলরাউন্ডার মেহেদী মিরাজ, তাসকিন, মোস্তাফিজরাও খেলছেন দীর্ঘদিন। বাকিদের বেশির ভাগই তরুণ। প্রথমবার এশিয়া কাপ খেলছেন তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা।

তামিম ইকবাল নেই, জ্বরের কারণে লিটন দাসও ছিটকে গেছেন, ওপেনিংয়ে বড় ধাক্কা টাইগারদের। নাঈম শেখের সাথে অভিষেক হতে পারে তানজিদ হাসান তামিমের। বিশ্বকাপের প্রস্তুতিতে এশিয়া কাপ তরুণদের জন্য সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ, মনে করছেন অধিনায়ক সাকিব।

লিটনের জায়গায় দলে নেয়া হয়েছে উইকেট রক্ষক ও ডান হাতি ব্যাটার এনামুল হক বিজয়কে।  এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে না থেকেও হঠাৎই দলে ডাক পাওয়ায় রোমাঞ্চিত বিজয়।

এশিয়া কাপে ভারতের পরই সফলতম দল শ্রীলংকা। ওয়ানডে ফরম্যাটে পাঁচবার ও টি-টোয়েন্টিতে একবারের চ্যাম্পিয়ন তারা। ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে জয়ের প্রত্যাশা থাকলেও সতর্ক লংকানরা। ওয়ানডেতে কঠিন প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমিহ করছেন দলটির অধিনায়ক।

দু'দলের ৫১ ওয়ানডেতে শ্রীলংকার ৪০ জয়ের বিপরিতে বাংলাদেশ জিতেছে ৯টিতে। এশিয়া কাপে ১৫ ম্যাচে টাইগারদের জয় ৩টিতে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: