Wednesday, August 23, 2023

বেঁচে আছেন হিথ স্ট্রিক, মৃত্যুর খবরটি গুজব

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিকের মৃত্যু সংবাদে পুরো ক্রিকেট বিশ্ব যখন শোকাচ্ছন পরক্ষণেই আবার তার বেঁচে থাকবার খবর! এর ফলে স্ট্রিকের মৃত্যুসংবাদ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

বুধবার (২৩ আগস্ট) স্ট্রিকের সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গার একটি টুইটকে সূত্র ধরেই বার্তা সংস্থা রয়টার্সসহ বিশ্বের বড় বড় সংবাদমাধ্যমগুলো জানায় মারা গেছেন ক্যানসারে ভোগা স্ট্রিক। কিন্তু কয়েক ঘণ্টা পড়েই সেই ওলোঙ্গাই আবার আগের টুইট মুছে দিয়ে জানালেন বেঁচে আছেন স্ট্রিক। ওলোঙ্গা লিখেছেন মৃত্যুসংবাদটি গুজব ছিলো।

ওলোঙ্গার ওই টুইটের পর বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম স্ট্রিকের মৃত্যু সংবাদ সরিয়ে নিয়েছে।

এদিকে, ভারতীয় পত্রিকা মিড ডে স্বয়ং স্ট্রিককে উদ্ধৃত করে জানিয়েছে বেঁচে আছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার।  নিজের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়াটাকে দুঃখজনকও বলেছেন স্ট্রিক। হোয়াটসঅ্যাপ বার্তায় স্ট্রিক মিড ডেকে বলেন, 'এটা গুজব। আমি জীবিত আছি, ভালোই আছি। আমি খুব দুঃখ পেয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এত বড় একটা খবর কারও কাছ থেকে নিশ্চিত না হয়েই কীভাবে ছড়িয়ে দেওয়া হয়। আমার মনে হয় যে সূত্র এই খবর ছড়িয়েছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। সূত্র: ইন্ডিয়া টুডে


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: