Wednesday, August 23, 2023

‘দুজনের মধ্যে তৃতীয় কেউ এলেই সম্পর্ক শেষ হয়ে যায়’

সম্প্রতি 'অপলাপ' নামের একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ আক্তার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এবার সিনেমার প্রচারণায় ভিন্ন একটি পথ বেছে নিয়েছেন এই নায়িকা।


সিনেমায় এই নায়িকার সঙ্গে দেখা যাবে এ প্রজন্মের তরুণ দুই অভিনেতা ইমতিয়াজ বর্ষণ ও রোশানকে। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক মোহাম্মদ আলী মুন্না।

দিন কয়েক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আসলে সম্পর্ক শেষ হয়ে যায় দুজনের ভেতর তৃতীয় কেউ এলেই।

এ দিকে সেই পোস্টের স্ক্রিনশট নিজের ফেসবুকে পোস্ট করেন বর্ষণ। ক্যাপশনে তিনি লেখেন, দোষটা সবসময় পুরুষের হয় না। কিছু দায় নিজের কাঁধেও নিতে হয় নিপুণ। শুধু তিনি নন, বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন রোশানও। এই চিত্রনায়ক লিখেন, খেলা তাহলে শুরু হয়ে গেছে? চেকমেট!

মূলত 'অপলাপ'নিয়ে দর্শক মনে কৌতূহল সৃষ্টি করতেই এই অভিনব পথ অবলম্বন করছেন তারা। আগামী ২৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে নিপুণ অভিনীত এই সিনেমাটি।

জানা গেছে, সম্পর্ক, ভালোবাসা ও সন্দেহকে কেন্দ্র করেই মূলত নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। সিনেমাটির গল্পে দেখা যাবে, স্ত্রী সুমিকে খুনের অপরাধে সাইকিয়াট্রিস্ট অর্ক রহমানকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নেন অর্ক। এতে মামলা চলে যায় আদালতে।

কিন্তু তার পার্সোনাল সেক্রেটারি বর্ষার বিশ্বাস অর্ক খুনটা করেননি। তাই সাহায্যের আশায় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসাণের কাছে যান বর্ষা। তবে সাইফ কি পারবে সত্যিটা বের করে বন্ধুকে বাঁচাতে? সেই প্রশ্নের জবাব মিলবে সিনেমাটির শেষাংশে।

নির্মাতা মোহাম্মদ আলী মুন্না বলেন, 'অপলাপ' মূলত ফ্যামেলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে ফেলে সন্দেহ। এ রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহের এই ভয়াবহ প্রবণতার ব্যাপারে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই যেন নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: