Thursday, August 31, 2023

এশিয়া কাপে সাকিবদের যাত্রা শুভ হলো না, হারলো শ্রীলঙ্কার কাছে

সুপার ফোরে যাওয়ার প্রত্যয় নিয়ে এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছেড়েছিল সাকিব বাহিনী। কিন্তু আসরের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছেন টাইগাররা। ব্যাট হাতে দিয়েছেন ব্যর্থতার পরিচয়। ফলে ম্যাচও হেরেছেন বড় ব্যবধানে। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে হেরে আসর শুরু করলো বাংলাদেশ।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (৩১ আগস্ট) শুরু হয় বাঘ-সিংহ দ্বৈরথ। কিন্তু বৈরী ভাটা মাঠে দেখা গেল না। টপঅর্ডারদের ব্যর্থতায় মাত্র ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ৬৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে তরী নোঙর করে লঙ্কানরা।

লঙ্কানদের হয়ে ব্যাট হাতে ফিফটির দেখা পেয়েছেন চারিথা আসালাঙ্কা (৬২*) ও সামিরা বিক্রমা (৫৪)। এ দুজন চতুর্থ উইকেট জুটিতে ৭৮ রান করে দলকে শক্ত ভিত এনে দেন। বাকিদের মধ্যে পাথুম নিসানকা ১৪ ও দাসুন শানাকা ১৪ রান করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সাকিব আল হাসান দুটি, তাসকিন শরিফুল ও মেহেদি একটি করে উইকেট নেন।

এর আগে শুরুতে ব্যাটিং করে ৪২.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করেন নাজমুল হাসান শান্ত। ১২২ বলে তিনি। এছাড়া তাওহীদ হৃদয় ২০, নাঈম শেখ ১৬ ও মুশফিক ১৩ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে মাথিসা পাথিরানা ৪টি উইকেট নেন। থিকসেনা ২টি, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা ও ওয়াল্লালাগে একটি করে উইকেট নেন।

'বি' গ্রুপের বাকি ম্যাচে আফগানিস্তানকে মোকাবেলা করবে বাংলাদেশ। আগামী রবিবার (৩ সেপ্টেম্বর) লাহোরের মাঠে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। পরের রাউন্ডে যেতে ওই ম্যাচে অবশ্যই জিততে হবে সাকিবদের।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: