ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো আবদুল হামিদ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় রাষ্ট্রপতি রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গত বছরের শেষের দিকে অসুস্থতায় ভূগতে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার তার নিজ প্যালেসে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
ব্রিটেনের রানি হিসেবে তিনি সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। ৭০ বছর ধরে তিনি দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার খবর ছড়িয়ে পড়লে রয়েল পরিবারের সদস্য তাকে দেখতে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে জড়ো হতে শুরু করেন।
১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিনের ক্ষমতা ভার গ্রহণ করেন। এরপর তিনি ব্রিটেনের ব্যাপক পরিবর্তন আনেন।

0 coment rios: