Monday, August 1, 2022

ইউরিয়া সারের দাম কেজিতে বাড়ল ৬ টাকা

ইউরিয়া সারের দাম ৬ টাকা বাড়িয়ে প্রতি কেজি ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। সেই সাথে বৈশ্বিক সংকটে মিতব্যয়ী হওয়ার পরামর্শও দেয়া হয়েছে সরকারে পক্ষ থেকে।



আন্তর্জাতিক বাজারে দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দেশেও ইউরিয়া সারের দাম বাড়াল সরকার। কৃষক পর্যায়ে ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়িয়ে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা দাম ১৪ টাকা থেকে বাড়িয়ে প্রতি কেজি ২০ টাকা করা হয়েছে। আজ থেকেই নতুন এই দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে এখন প্রতি কেজি ইউরিয়ার সারের দাম ৮১ টাকা। ৬ টাকা দাম বাড়ানোর পরও সরকারকে প্রতিকেজিতে ৫৯ টাকা ভর্তুকি দিতে হবে। যেখানে ২০০৫-০৬ অর্থবছরে এই ভর্তুকির পরিমান ছিল মাত্র ১৫ টাকা। এছাড়াও চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখারও আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: