মঙ্গলবার (১৯ জুলাই) রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেন, 'পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ও রকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হন। আমি অন্তঃসত্ত্বা নই। সাইফ বলেছে, দেশের জনসংখ্যা বাড়ানোয় ওর অনেক অবদান।' কারিনা যে মা হচ্ছেন না, তা অনুরাগীদের বুঝতে আর বাকি থাকে না। বিদেশে ছুটি কাটিয়ে ফের তিনি ব্যস্ত কাজ নিয়ে। খুব শিগগির পা রাখতে চলেছেন ওটিটিতে (ওভার দ্য টপ)। এ ছাড়া আগস্টে মুক্তি পেতে চলেছে তার 'লাল সিং চাড্ডা'। কাজ, সংসার আর কাছের মানুষের নিয়ে দিব্যি দিন কাটছে কারিনার।
আরও পড়ুন: শেষ বার্তায় কী বলে গেলেন অভিনেতা কিশোর!
করিনা কাপুরের ফ্যান পেজে তার একটি ছবি ভাইরাল হচ্ছে। এতে তাকে সইফ ও অন্য কারো সঙ্গে দেখা যাচ্ছে বেবোকে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল কারিনা কাপুরের বেবি বাম্প। স্বামী সাইফ আলী খান এবং দুই ছেলে তৈমুর এবং জেহ'কে নিয়ে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন করিনা কাপুর খান। কখনো 'নবাব অফ পটৌডি'র সঙ্গে মাখো মাখো ছবি শেয়ার করছেন। আবার কখনো মাঠে বসে ভারত-ইংল্যান্ডের খেলা দেখছেন। তবে এসবের মাঝেই 'সাইফিনা'র একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
কারিনার সঙ্গে রয়েছেন তার বোন করিশমা কাপুর এবং তার ভালো বন্ধু অমৃতা আরোরাও। বেবো তার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় লন্ডন থেকে একের পর এক ছবি শেয়ার করছেন। আর তাতেই দেখা গেছে কারিনার বেবি বাম্প।
আরও পড়ুন: আমিরের ছাড়া সিনেমায় শাহরুখের বাজিমাত
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও এই ছবি ভাইরাল হতে দেখে অবাক। পঞ্চমবার বাবা হতে চলা সাইফকে বেশ কটু কথা বলেছেন অনেকে। উল্লেখ্য, ভালোবেসে ২০১২ সালে ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা খান। ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম নেয় তাদের প্রথম পুত্রসন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয় তাদের জীবনে আসে ছোট ছেলে জাহাঙ্গীর আলী খান।

0 coment rios: